সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮ - সবার জন্য শিক্ষা, লেখাপড়া বিষয়ক বাংলাদেশের প্রথম ব্লগ সাইট।

সাম্প্রতিক

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮

https://ift.tt/U3tXEYm
ঢাকার সাভারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ। রবিবার রাত সোয়া ৯ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ডিবি পরিদর্শক সাইদুল ইসলাম। এর আগে দুপুরে সাভার মডেল থানাধীন বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) সামনে ঢাকা-আরিচা মহাসড়কে হঠাৎ মিছিল বের করা হলে অভিযান চালিয়ে মিছিল থেকে আটজনকে আটক করা হয়। আটককৃতরা হলো, কুড়িগ্রাম জেলার উলিপুর থানার ফকির মোহাম্মদ এলাকার মৃত আব্দুল বাতেনের ছেলে মোঃ ফিরোজ মিয়া (২৪), নড়াইল জেলার লোহাগড়া থানার সালুরিয়া এলাকার মোঃ মাহফুজের ছেলে মোঃ রিয়াদ (১৮), পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার শিংবাড়ী এলাকার মোঃ তুহিন হাওলাদারের ছেলে মোঃ সোহাদ (১৮), কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার জাওয়ার এলাকার সোহাগ মেনুর মিয়ার ছেলে মোঃ মাসুম (১৮), গাইবান্ধা জেলার সদর থানার শিবপুর এলাকার আঃ মতিনের ছেলে মোঃ জিন্নাত (১৯), ঠাকুরগাঁও জেলার সদর থানার মজাফরনী এলাকার জাহিদ হাসানের ছেলে ইসমাইল হোসেন (২০), শরীয়তপুর জেলার নড়িয়া থানার আচুড়া এলাকার মোঃ হানিফ সিকদারের ছেলে মোঃ তামিম সিকদার (১৮) এবং সাভার মডেল থানার ছোট কালিয়াকৈর খলিজানগর এলাকার মোহাম্মদ দ্বীন ইসলামের ছেলে মোঃ সাকিন ইসলাম (১৮)। ডিবি পুলিশ জানায়, রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫ মিনিটের দিকে বিপিএটিসির সামনে ঢাকা-আরিচা মহাসড়কে ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাভার পৌর শাখার পলাতক সভাপতি মোঃ মাসুম দেওয়ানের আয়োজনে মিছিলের ব্যানারে লেখা ছিল হিসেব রাখো ক্যালেন্ডারে, খেলা হবে ডিসেম্বরে, প্রত্যাবর্তন ২.০। মিছিল শেষে অংশগ্রহণকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে এসময় পুলিশ ধাওয়া দিয়ে ৮ জনকে আটক করেছে। ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, আটক মোঃ ফিরোজ মিয়া কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী। পাশাপাশি তিনি রাজমিস্ত্রির কাজ করেন। তাকে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কুড়িগ্রাম জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও উল্লেখ করা হয়েছে।আটকদের মধ্যে রিয়াদকে মিছিলের লোক সংগ্রহকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। সোহাদ সাভারের একটি জুতার দোকানে, ইসমাইল একটি গার্মেন্টসে, তামিম কালিয়াকৈরের একটি পোশাক কারখানায় এবং সাকিন সাভারের সেনা কমপ্লেক্স মার্কেটের জুতার দোকানে কাজ করেন এবং জিন্নাত সাভার কলেজে অধ্যয়নরত বলে জানিয়েছে পুলিশ। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ডিবি পরিদর্শক সাইদুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের অনেকেই সাভারের বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। আটককৃতরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাভার পৌর শাখার পলাতক সভাপতি মোঃ মাসুম দেওয়ানের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা নিয়ে ঝটিকা মিছিলে অংশ নিয়েছিলো। এঘটনায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। আমার বাঙলা/আরএ

No comments:

Post a Comment