false
শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি ।এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এ দাবিতে তারা অন্তর্বর্তী সরকারের প্রতি ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে। পাশাপাশি শনিবার দুপুর ১২টায় রাজধানীর শাহবাগে প্রতিরোধমূলক কর্মসূচি পালনের ঘোষণাও দেওয়া হয়েছে। শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে এভারকেয়ার হাসপাতালে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, এই হামলার জন্য দায়ীদের ২৪ ঘণ্টার মধ্যে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে হাদির শারীরিক অবস্থা গুরুতর উল্লেখ করে প্রয়োজনে তাকে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানান তিনি। এর আগে হাদির খোঁজখবর নিতে রাত ১০টায় এভারকেয়ার হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা—সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান ও ফাওজুল কবির খান। এ সময় জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন। ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন শরিফ ওসমান হাদি । দুর্বৃত্তদের গুলিতে আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।পরে পরিবারের সিদ্ধান্তে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এই ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত তদন্ত পরিচালনা করে হামলায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। আমারবাঙলা/এসএবি
গুলিবিদ্ধ হাদি: হামলাকারীদের শনাক্তে ২৪ ঘণ্টা বেঁধে দিল ইনকিলাব মঞ্চ
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment