আপিল খারিজ, কুমিল্লা-৪ আসনে নির্বাচন করতে পারছেন না মঞ্জুরুল আহসান মুন্সী - সবার জন্য শিক্ষা, লেখাপড়া বিষয়ক বাংলাদেশের প্রথম ব্লগ সাইট।

সাম্প্রতিক

আপিল খারিজ, কুমিল্লা-৪ আসনে নির্বাচন করতে পারছেন না মঞ্জুরুল আহসান মুন্সী

false
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফেরাতে করা লিভ টু আপিল খারিজ করেছেন আপিল বিভাগ। এর ফলে আসন্ন নির্বাচনে তার অংশগ্রহণের আর সুযোগ থাকছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। এই আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ এনে নির্বাচন কমিশনে (ইসি) মনোনয়ন বাতিলের আবেদন করেছিলেন। এর আগে, গত ১৭ জানুয়ারি কুমিল্লা-৪ আসনে ঋণ খেলাপির অভিযোগের ভিত্তিতে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তার প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিল করে ইসির সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেছিলেন। ২১ জানুয়ারি কুমিল্লা-৪ আসনে ঋণ খেলাপির অভিযোগে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট আমারবাঙলা/এসএবি

No comments:

Post a Comment