false
বাংলাদেশের বংশোদ্ভূত আমেরিকান নাগরিক মির্জা সাহেবের সঙ্গে জোরপূর্বক অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে কক্সবাজার রিজিয়নের টুরিস্ট পুলিশ দুই ঘোড়া চালককে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন: ১। সৈয়দ হোসেন (২৪), পিতা মোঃ কালু, মাতা মিনহারা বেগম, বাসস্থান পিশ্চম কলাতলি ১২ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা। ২। রবিউল হাসান (১৮), পিতা জামাল হোসেন, মাতা মৃত খুরিশদা বেগম, বাসস্থান কলাতলি বড় মসজিদ, উভয় থানা কক্সবাজার সদর মডেল থানা, জেলা কক্সবাজার। পুলিশের তথ্যমতে, গ্রেফতারকৃতরা বিদেশী পর্যটককে মাত্র বিশ মিনিট ঘোড়া চালানোর বিনিময়ে ৬ হাজার টাকা দাবি করেন। পরে পর্যটককে চার হাজার টাকা জোরপূর্বক দিতে বাধ্য করা হয়। বিষয়টি টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নে অবগত হলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয় এবং উভয়কে আটক করা হয়। টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন ডিআইজি আপেল মাহমুদ জানায়, পর্যটকদের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে।
কক্সবাজারে অতিরিক্ত ভাড়া দাবি: দুই ঘোড়া চালক আটক
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment