false
গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পেকুয়া উপজেলার একটি ঘনবসতিপূর্ণ এলাকায় ৭টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। একই ঘটনায় আরও ৩টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্তত ১০টি পরিবার সর্বস্বান্ত হয়ে পড়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পেকুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সরকারি ঘোনা (সাবেক গুল্দী) এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, গভীর রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে তারা ঘর থেকে বের হয়ে আসেন। মুহূর্তের মধ্যে আগুন এক ঘর থেকে আরেক ঘরে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর পেকুয়া স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আশপাশের প্রায় ৪০ থেকে ৫০টি ঘর অগ্নিকাণ্ডের কবল থেকে রক্ষা পায় বলে জানান স্থানীয়রা। আগুনে মনজুর আলম, বুলু আহমদ, নাছির উদ্দিন, জাহাঙ্গীর আলম, আলমগীর, জসিম উদ্দিন লালু, নুরবানু, সাইফুল ইসলাম, আমির হোসেন ও নুরুল নাহারের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের নগদ অর্থ, আসবাবপত্র ও গৃহস্থালির মালামাল পুড়ে যায়। স্থানীয় ইউপি সদস্য দিদারুল ইসলাম বলেন, আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে আগুনের সূত্রপাতের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে। নগদ সহায়তা ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। আমারবাঙলা/এনইউআ
গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পেকুয়ায় ৭টি বসতঘর পুড়ে ছাই
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment