চট্টগ্রামে বিপুল ফেন্সিডিল ও গাঁজা জব্দ - সবার জন্য শিক্ষা, লেখাপড়া বিষয়ক বাংলাদেশের প্রথম ব্লগ সাইট।

সাম্প্রতিক

চট্টগ্রামে বিপুল ফেন্সিডিল ও গাঁজা জব্দ

false
চট্টগ্রাম মহানগরীর খুলশী এলাকায় মাদকবিরোধী অভিযানে এক কারবারিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানসহ বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজা জব্দ করা হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে খুলশী এলাকার চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল–এর বিপরীতে ফুটওভার ব্রিজের নিচে স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। সেখানে একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালালে সিটের পেছন থেকে ৫০ বোতল ফেন্সিডিল এবং স্কচটেপে মোড়ানো তিনটি পোটলায় মোট ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে আটক ব্যক্তি শেকান্তর হোসেন (৪০) কাভার্ড ভ্যানটির চালক বলে জানিয়েছে পুলিশ। মাদক পরিবহনে ব্যবহৃত ভ্যানটি (চট্ট মেট্রো-ট-১১-৭১২৩) জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)–এর উপকমিশনার মো. হাবিবুর রহমান প্রামানিক জানান, অবৈধ অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান চলাকালে নিয়মিত চেকপোস্টে তল্লাশির সময় এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চালককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। আমারবাঙলা/এনইউআ

No comments:

Post a Comment