false
জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭-এর ১ উপধারায় বলা হয়েছে, যদি মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোট গ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করেন, তবে সংশ্লিষ্ট আসনের নির্বাচনী কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিল বা স্থগিত করতে হবে। এর আগে, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে জামায়াত প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান (বাদল) মৃত্যুবরণ করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ভিপি মুহাম্মদ গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। পরিবার ও দলীয় সূত্রে জানা গেছে, নুরুজ্জামান বাদল দীর্ঘদিন ধরে কিডনির রোগে ভুগছিলেন। তিনি নিয়মিত ডায়ালাইসিস করতেন। গতকাল রাত ১০টার দিকে শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাঁকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার উন্নতি না হলে তাঁকে ময়মনসিংহের একটি হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। ময়মনসিংহ নেওয়ার পথে রাত আড়াইটার দিকে তিনি মারা যান। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসকেরা। আমারবাঙলা/এসএবি
জামায়াতের প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment