false
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে একটি বাল্কহেডে ফার্ম মোটর বিস্ফোরণের ঘটনায় দগ্ধ এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম মো. ইসমাইল (৫০)। ঘটনাটি ঘটে গত রবিবার (১ ফেব্রুয়ারি) রাতে কর্ণফুলী নদীর সদরঘাট এলাকার আনু মাঝির ঘাটে নোঙর করা ‘এমভি আটি-১’ নামের একটি বাল্কহেডে। বিস্ফোরণের পরপরই বাল্কহেডে আগুন ধরে যায়। এ ঘটনায় বাল্কহেডের দুই শ্রমিক মো. ইসমাইল ও ইসফাক গুরুতর দগ্ধ হন। প্রথমে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে মো. ইসমাইল মারা যান। নিহত ইসমাইল আনোয়ারা উপজেলার বাসিন্দা। তার পিতার নাম দুদু মিয়া মেম্বার। তিনি দীর্ঘদিন ধরে ওই বাল্কহেডে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, বাল্কহেডটির ফার্ম মোটরে বিস্ফোরণের কারণেই আগুনের সূত্রপাত হয়। এতে দুজন শ্রমিক দগ্ধ হন। ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আরিফ হোসেন বলেন, বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত করা হচ্ছে। আহত অপর শ্রমিক বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
কর্ণফুলীতে বাল্কহেডে আগুন: দগ্ধ শ্রমিকের মৃত্যু
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment