false
চট্টগ্রামের খাতুনগঞ্জে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে আসা প্রায় ৪ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় বস্ত্র সামগ্রী ও ভেজাল দ্রব্যাদি জব্দ। বুধবার (২৮ জানুয়ারি) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন খাতুনগঞ্জের ১টি গোডাউনে শুল্ক-কর ফাঁকি দিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় বস্ত্র সামগ্রী ও ভেজাল দ্রব্যাদি মজুত করা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২৬ জানুয়ারি ২০২৬ তারিখ সোমবার বিকাল ৪টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম ও পুলিশের সমন্বয়ে উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন গোডাউনটি তল্লাশি করে প্রায় ৪ কোটি টাকা মূল্যের অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি পিস, কাচের বোতল, প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের বস্তা, ভেজাল ওলিভ ওয়েল ও ওলিভ ওয়েল তৈরির উপকরণ এবং বোতলের লেভেলিং জব্দ করা হয়। এসময় অবৈধ ব্যবসায়ীরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম কাস্টমস এর নিকট হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। আমারবাঙলা/এনইউআ
খাতুনগঞ্জে ৪ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment