https://ift.tt/SRUcL2k
চট্টগ্রামের মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তল্লাশি চালিয়ে ৮২ কেজি গাঁজাসহ এক ট্রাকচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৪ মে) রাতে মীরসরাই পৌরসভা এলাকায় থানার সামনে চেকপোস্ট বসিয়ে এই অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা এই বিপুল পরিমাণ গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৪০ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক (ফেনী-ট-১১-০৯৭২) জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মাশরাফ উদ্দিন রাহাত (১৯) ফেনী সদর উপজেলার বালিঘর ইউনিয়ন এলাকায় আব্দুর রবের ছেলে।
পলাতক রয়েছে রকিবুল ইসলাম সুজন (৩১) নামে একজন। তিনি মীরসরাইয়ের বারৈয়ারহাট এলাকায় ট্রাক থেকে নেমে পালিয়ে যান বলে পুলিশ জানিয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ও মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে পুলিশের একটি দল গতকাল রাতে থানার সামনে চেকপোস্ট বসায়। রাত ৯টা ৫০ মিনিটের দিকে একটি হলুদ ও নীল রঙের ট্রাককে থামানোর সংকেত দেয় পুলিশ। পরে ট্রাকের পেছনে মালামাল রাখার জায়গা (বেড) তল্লাশি করে ৮২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত চালক রাহাত পুলিশকে জানান, বারৈয়ারহাট এলাকায় পৌঁছানোর পর মূল চালক রকিবুল ইসলাম কৌশলে গাড়ি থেকে নেমে যান এবং রাহাতকে ট্রাকটি চালিয়ে চট্টগ্রাম শহরে নিয়ে যেতে বলেন।
ওসি, মীরসরাই থানা ফরিদা ইয়াসমিন জানান, "গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তি ও পলাতক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।"
পুলিশ জানায়, মাদক নির্মূলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এই ধরনের নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
আমারবাঙলা/এনইউআ
মীরসরাইয়ে ট্রাকবোঝাই ৮২ কেজি গাঁজাসহ চালক গ্রেপ্তার
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment