বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ - সবার জন্য শিক্ষা, লেখাপড়া বিষয়ক বাংলাদেশের প্রথম ব্লগ সাইট।

সাম্প্রতিক

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ

https://ift.tt/tvbgZyK
যুক্তরাষ্ট্র একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ জব্দ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ দাবির পরই সোমবার (২০ এপ্রিল) সকালে এশিয়ার বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। খবর বিবিসির। এর আগে শনিবার (১৮ এপ্রিল) ইরান ঘোষণা দেয়, তারা গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি আবারও বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য বন্ধ করছে এবং যে কোনো জাহাজ কাছে এলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে। বাজারে এর প্রভাব তাৎক্ষণিকভাবে পড়ে। ব্রেন্ট ক্রুডের দাম ৪.৭৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪.৬৬ ডলারে পৌঁছায়, আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ৫.৬ শতাংশ বেড়ে ৮৮.৫৫ ডলারে ওঠে।

No comments:

Post a Comment