false
গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি। ঘটনার খবর পেয়ে সেদিনই পরিবারের সদস্যরা ঢাকায় চলে যান ।সেই সুযোগে বাড়িতে সবার অনুপস্থিতি পেয়ে জানালা ভেঙে ঘরে ঢুকে চুরির ঘটনা ঘটে।গুলিবিদ্ধ হাদির গ্রামের বাড়িকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। ঝালকাঠির নলছিটি উপজেলায় অবস্থিত বাড়িটিতে সম্প্রতি চুরির ঘটনা ঘটার পর আশপাশের এলাকাসহ পুরো বাড়ি পুলিশি নজরদারিতে আনা হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আলম জানান হাদির বাড়িতে দিন-রাত মিলিয়ে সার্বক্ষণিক পুলিশ পাহারা থাকবে। এর আগে একই দিন সকালে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বায়েজিদ ইবনে আকবর নলছিটির খাসমহল এলাকায় গিয়ে বাড়িটি পরিদর্শন করেন। তিনি জানান, চুরির বিষয়ে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত পালাক্রমে চারজন পুলিশ সদস্য সেখানে দায়িত্ব পালন করবেন। আমারবাঙলা/এসএবি
ওসমান হাদির গ্রামের বাড়ি ঘিরে নিরাপত্তা বলয় জোরদার
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment