জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য - সবার জন্য শিক্ষা, লেখাপড়া বিষয়ক বাংলাদেশের প্রথম ব্লগ সাইট।

সাম্প্রতিক

জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য

https://ift.tt/JkDQb8e
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ধারণের লক্ষ্যে বৈঠকে বসেছে দলগুলোর শীর্ষ নেতারা। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ। বৈঠকে উপস্থিত রয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলের প্রধান ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি রাশেদ প্রধানসহ দলগুলোর শীর্ষ নেতারা।

No comments:

Post a Comment