https://ift.tt/U1FTKMp
পার্বত্য জেলার বান্দরবানের হিটস্ট্রোকে আক্রান্ত ১৮ শিক্ষার্থী লামায় উপজেলার সরই উচ্চ বিদ্যালয়ে খবর পাওয়া গেছে। গত কয়েক দিনে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় এসব শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। রোববার (২৬ এপ্রিল) দুপুরে লামা উপজেলার সরই উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। হিটস্ট্রোকে আক্রান্ত শিক্ষার্থীরা হলো- ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার, জান্নাতুল মাওয়া, জুনাইদুল ইসলামসহ ৬ জন, সপ্তম শ্রেণির শামীমা আক্তার, ইয়াসিন আরাফাতসহ সাতজন। অষ্টম শ্রেণির শাহিদা বেগম, তাসনিমা আক্তার, দশম শ্রেণির সং লেং ম্রো, ফাতেমা আক্তার ও শিফা আকতার।স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে তাপমাত্রা বৃদ্ধি ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে স্কুলে গরমে অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে। এতে শিক্ষার্থীরা পানিশূন্যতায় ভুগে হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছে। এরই প্রেক্ষিতে আজ সরই উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১৮ জন শিক্ষার্থী হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছে। সরই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীতি পূর্ণ বড়ুয়া বলেন, বেলা ১২টার দিকে ষষ্ঠ শ্রেণির কয়েকজন শিক্ষার্থী গরমের কারণে হঠাৎ জ্ঞান হারায়। পরে ষষ্ঠ থেকে দশম শ্রেণির মোট ১৮ জন শিক্ষার্থী হিটস্ট্রোকে জ্ঞান হারায়। পরে তাদেরকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়ার পর নিজেদের বাড়ি পাঠানো হয়েছে। বান্দরবান জেলা শিক্ষা অফিসার মো. জসীম উদ্দীন বলেন, ছাত্রদের হিটস্ট্রোকে আক্রান্তের বিষয়টি তার জানা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানায়। আমারবাঙলা/এনইউআ
লামায় হিটস্ট্রোকে অসুস্থ ১৮ শিক্ষার্থী
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment