https://ift.tt/haOK5qU
নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা কারাগারের পাশে ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঝুটের গুদাম সহ ২০ টি দোকান পুড়ে গেছে। শুক্রবার রাতে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের কায়েমপুরে অবস্থিত জেলা কারাগারের পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান,ঝুটের গুদাম থেকেই আগুনের সূত্রপাত হয়। শুরুতে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও দ্রুতই আশপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে।ঝুট গুদামের পাশে একটি করাত কল,মোটরসাইকেলের যন্ত্রাংশের দোকান,হার্ডওয়্যারের দোকান সহ ২০ টি দোকান পুড়ে গেছে। এসময় আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাজীগঞ্জ ও মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ অফিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আরেফিন বলেন,আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক নির্নয় করা সম্ভব হয়নি। আমার বাঙলা/আরএ
নারায়ণগঞ্জ জেলা কারাগারের পাশে ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড।
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment