https://ift.tt/YkGJ7wm
বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সভাপতি, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একুশে পদকপ্রাপ্ত মরহুম এডভোকেট মোহাম্মদ কবির চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৭ এপ্রিল) নগরের একটি রেস্টুরেন্টে এডভোকেট মোঃ কবির চৌধুরী স্মৃতি সংসদ, চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, চট্টগ্রামের সাবেক সহ-সভাপতি এডভোকেট মোহাম্মদ ফৌজুল আমিন চৌধুরী। সভা সঞ্চালনা করেন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক, প্রশাসনিক ট্রাইব্যুনাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের স্পেশাল পিপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, চট্টগ্রামের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ জালাল উদ্দিন পারভেজ। সভায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্মৃতি সংসদের যুগ্ম-সম্পাদক এডভোকেট মীর মোঃ আজমগীর এবং সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ নজরুল ইসলাম। পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোহাম্মদ হাসান কায়েস। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোঃ এনামুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, চট্টগ্রামের সাবেক সভাপতি এডভোকেট রফিক আহমেদ, চট্টগ্রাম জেলা জিপি এডভোকেট মোহাম্মদ কাশেম চৌধুরী, চট্টগ্রাম মহানগর পিপি এডভোকেট মোঃ মফিজুল হক ভূঁইয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট এস. ইউ. এম. নজরুল ইসলাম ও এডভোকেট মোঃ জহুরুল আলম, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পাঠাগার সম্পাদক এডভোকেট মোহাম্মদ তৌহিদুল ইসলাম, আইনজীবী ফোরাম চট্টগ্রামের আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট তৌহিদ হাসান সিকদার, স্মৃতি সংসদের প্রচার সম্পাদক এডভোকেট মোঃ জাহিদ হোসেন এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক কার্যনির্বাহী সদস্য এডভোকেট বিলকিস আরা মিতু। সভায় বক্তারা মরহুম এডভোকেট মোহাম্মদ কবির চৌধুরীর বর্ণাঢ্য কর্মজীবন ও আইন অঙ্গনে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একইসঙ্গে তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি সুষ্ঠু ও তাৎপর্যপূর্ণ স্মরণসভা আয়োজনের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন এবং অনুষ্ঠান সফল করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। আমারবাঙলা/এনইউআ
এড. কবির চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment