https://ift.tt/L9Q3zxc
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরানে সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন এবং এই সংঘাতে সরাসরি সম্পৃক্ততা থেকে যুক্তরাজ্যকে দূরে সরিয়ে রেখেছেন। আলজাজিরা জানায়, তিনি বলেছেন– ‘এটা আমাদের যুদ্ধ নয়, এবং আমরা এতে জড়াতে যাচ্ছি না।’ তিনি বলেন, যুক্তরাজ্য ব্রিটিশদের জীবন, ব্রিটিশ স্বার্থ ও অবশ্যই এ অঞ্চলে আমাদের মিত্রদের রক্ষার জন্য প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন, ব্রিটেন হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সাহায্য করার প্রচেষ্টা চালিয়ে যাবে। যুদ্ধে জড়াবে না। ইরানের হামলায় ইসরায়েলের হাইফায় একটি তেল শোধনাগারে আগুন লেগেছে। ইসরায়েলের সংবাদমাধ্যমের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফায় বাজান তেল শোধনাগারে আগুন ধরে যায়। এর আগে ১৯ মার্চ ইরান ওই স্থাপনায় হামলা চালিয়েছিল। একই বন্দরে গতকাল হিজবুল্লাহও হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত তাদের ২৬১ জন সেনাসদস্য আহত হয়েছেন। তবে এখনও কতজন সেনা মারা গেছেন, সেই সংখ্যা প্রকাশ করেনি ইসরায়েল। এক দিনে অন্তত ২৩২ জন আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে তিনটি আলাদা ঘটনায় তাদের ছয় সেনাসদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা বেশ গুরুতর। দুই সেনা ট্যাঙ্কবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে আহত হয়েছেন। এ ছাড়া ড্রোন হামলায় আরও তিনজন এবং অপর একজন একটি সামরিক দুর্ঘটনায় আহত হন। সংযুক্ত আরব আমিরাত গতকাল এক দিনে ১১টি ক্ষেপণাস্ত্র ও ২৭টি ড্রোন প্রতিহত করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানায়, চলমান যুদ্ধ শুরুর পর থেকে তারা এ পর্যন্ত এক হাজার ৯৪১টি ড্রোন ও ৪৪০টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছেন। একই সময়ে প্রতিবেশী বাহরাইনেও আটটি ক্ষেপণাস্ত্র ও সাতটি ড্রোন ছুড়েছে ইরান। দেশটির প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ১৮২টি ক্ষেপণাস্ত্র ও ৩৯৮টি ড্রোন প্রতিহত করা হয়েছে। কুয়েতে হামলায় গতকাল এক ভারতীয় কর্মী নিহত হয়েছেন। ইরাকের রাজধানী বাগদাদে গতকাল সোমবার ভোরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এগুলো ড্রোন নয়, বরং বাগদাদ থেকে প্রায় ২০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত মার্কিন ‘ভিক্টরি বেস’ ঘাঁটি লক্ষ্য করে ছোড়া রকেটের শব্দ। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এ রকেটগুলো ঠেকাতে পারেনি। এগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ ইরাকি স্পেশাল ফোর্সের একটি ‘এ৩২০বি’ পরিবহন উড়োজাহাজে আঘাত করলে সেটিতে আগুন ধরে যায়। ইরানের তেল উৎপাদন কেন্দ্রগুলো দখল করার হুমকি দিলেও ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেছেন, পাকিস্তানের ‘দূতদের’ মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা ভালোভাবেই এগোচ্ছে। ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এসব কথা বলেন। আগামী কয়েক দিনের মধ্যে কোনো যুদ্ধবিরতি চুক্তি হতে পারে কিনা, যা গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবার খুলে দেবে— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে রাজি হননি। ট্রাম্প বলেন, ‘আমাদের হাতে এখনও প্রায় তিন হাজার লক্ষ্যবস্তু বাকি আছে। আমরা ১৩ হাজার লক্ষ্যবস্তুতে বোমা মেরেছি; আরও কয়েক হাজার বাকি আছে। একটি চুক্তি বেশ দ্রুতই হতে পারে।’ সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। সেই সঙ্গে ইরানের খার্গ দ্বীপের রপ্তানি কেন্দ্রের নিয়ন্ত্রণও চায় ওয়াশিংটন। ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের কোনো বিমান স্পেনের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রোব্লেস সাংবাদিকদের বলেন, ইরানে অভিযানের জন্য স্পেনের সামরিক ঘাঁটি বা আকাশসীমা ব্যবহার করতে পারবে না যুক্তরাষ্ট্র। আলজাজিরা জানায়, স্পেনের এ অবস্থানের ফলে মার্কিন সামরিক বিমানকে ভিন্ন পথ ব্যবহার করতে হবে। স্পেন অবশ্য জানিয়েছে, জরুরি ফ্লাইটগুলো এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, তেহরান এখনও ওয়াশিংটনের সঙ্গে সরাসরি কোনো আলোচনা করেনি। তিনি ওয়াশিংটনের দেওয়া ১৫ দফা প্রস্তাব ‘অযৌক্তিক’ বলেও বর্ণান করেন। তাসনিম নিউজ এজেন্সি জানায়, ইসমাইল বাগাই বলেছেন, ‘আমাদের কাছে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যে বার্তাগুলো এসেছে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। সেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র আলোচনায় আগ্রহী। আমাদের অবস্থান স্পষ্ট। আর তারা (যুক্তরাষ্ট্র) অবস্থান পরিবর্তন করছে।’ ইসমাইল বাগাই বলেন, ‘ইরান শুরু থেকেই তার অবস্থানে স্পষ্ট। আমরা খুব ভালোভাবে জানি যে, আমরা কোন কাঠামো বিবেচনা করছি। আমাদের কাছে যা (যুক্তরাষ্ট্রের ১৫ দফা) জানানো হয়েছে, তা অতিরিক্ত ও অযৌক্তিক চাওয়া।’ তিনি বলেন, পাকিস্তানে যে বৈঠক হয়েছে, তা তারা নিজের উদ্যোগে করেছে। ইরান সেখানে যোগ দেয়নি। তিনি বলেন, এ অঞ্চলের দেশগুলো যুদ্ধ বন্ধ চায়, এটা ভালো। তবে যারা যুদ্ধ শুরু করেছে, তাদের বিষয়ে দেশগুলোর সতর্ক থাকা উচিত। যুদ্ধ নিয়ে আলোচনার জন্য পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আজ চীন সফরে যাবেন। ইসলামাবাদ থেকে আলজাজিরার আবিদ হুসাইন জানান, সফরটি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানকে সরাসরি আলোচনার জন্য টেবিলে আনার লক্ষ্যে সৌদি আরব, তুরস্ক ও মিসরের সঙ্গে একটি চতুর্পক্ষীয় কূটনৈতিক প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে গত এক সপ্তাহ ধরে রয়েছেন দার। চীন ইতোমধ্যেই প্রকাশ্যে এ উদ্যোগকে সমর্থন জানিয়েছেন। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা বলেছেন, ইরানের যুদ্ধ ও আঞ্চলিক কূটনীতি নিয়ে আলোচনা করতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে তাঁর একটি ‘ফলপ্রসূ আলাপ’ হয়েছে। তিনি বলেন, ‘যুদ্ধের দীর্ঘায়ন ও এর ক্রমবর্ধমান বৈশ্বিক প্রভাব নিয়ে ইইউ গভীরভাবে উদ্বিগ্ন।’ পাকিস্তান জানিয়েছে, সংঘাত অবসানের লক্ষ্যে তারা আগামী দিনগুলোতে ‘অর্থপূর্ণ আলোচনা’ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। সৌদি আরবে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে যুক্তরাষ্ট্রের একটি ‘ই-৩ সেন্ট্রি’ রাডার বিমান ধ্বংস হওয়ার ফলে দূর থেকে ইরানের হুমকি শনাক্ত করার মার্কিন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে– এমনটাই বলছেন বিশ্লেষকরা। মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনের বিশ্লেষণ করা ছবিতে দেখা গেছে, ধ্বংস হওয়া বিমানটির লেজ ভেঙে গেছে এবং এর ওপর থাকা বিশেষ গোলাকার রাডারটি মাটিতে পড়ে আছে। আকাশপথের আগাম সতর্কতা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার (এডব্লিউএসিএস) এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এ রাডার। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ওই হামলার ঘটনা ঘটে। সিএনএনের সামরিক বিশ্লেষক ও সাবেক মার্কিন কর্নেল সেড্রিক লেইটন বলেন, এ বিশেষ রাডার বিমান ধ্বংস হওয়া যুক্তরাষ্ট্রের নজরদারি সক্ষমতার জন্য একটি বড় আঘাত। ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহের সংকটে পড়েছে ফিলিপাইন। এর ফলে দেশটিতে তিন শতাধিক পেট্রোলপাম্প বা জ্বালানি স্টেশন বন্ধ হয়ে গেছে। ফিলিপাইন ন্যাশনাল পুলিশের পর্যবেক্ষণের বরাত দিয়ে গতকাল সোমবার আলজাজিরা জানায়, এ পর্যন্ত দেশটিতে ৩৬৫টি স্টেশন বন্ধ রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিপাইনজুড়ে জ্বালানি তেলের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। আমার বাঙলা/আরএ
যুক্তরাজ্য ইরানে সেনা পাঠাবে না: প্রধানমন্ত্রী স্টারমার
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment