false
মৌলভীবাজারে যৌথ বাহিনীর অভিযানে সেনাবাহিনী কর্তৃক পরিচালিত অভিযানে বিমান বাহিনীর ইউনিফর্ম, দেশীয় অস্ত্র ও ১৮টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে মৌলভীবাজার আর্মি ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ টহল দল সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের মোকামবাজার এলাকায় মোহাম্মদ জাহাঙ্গীর আলীর বসতবাড়িতে তল্লাশি অভিযান চালায়। অভিযানকালে তল্লাশি করে বিভিন্ন ধরনের দেশীয় ধারালো মারণাস্ত্র, অসৎ উদ্দেশ্যে ব্যবহারের জন্য রাখা বিমান বাহিনীর ইউনিফর্ম, ১৮টি অ্যান্ড্রয়েড ও বাটন মোবাইল ফোন এবং একটি অবৈধ ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামসমূহ নিকটবর্তী সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এলাকায় অবৈধ অস্ত্রের ব্যবহার ও মজুদ প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আমারবাঙলা/এসএবি
যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ ১৮টি মোবাইল উদ্ধার
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment