false
চট্টগ্রামের রাউজানে ইফতারে পর দুর্বৃত্তের গুলিতে মো. মুজিবুর রহমান (৫০) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাউজান উপাজেলা পূর্বগুজরা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের অলিমিয়া হাট বাজারে মফিজ সওদাগরের ফলের দোকানের ভেতরে এই ঘটনা ঘটে। নিহত মুজিব ওই ওয়ার্ডের আনজু পিতার বাড়ির প্রয়াত আবদুল মোনাফের ছেলে। তিনি ইউনিয়ন বিএনপি কর্মী এবং রাউজানের নবনির্বাচিত এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী বলে দাবি করেছে তার পরিবার। তবে দলীয় সূত্রে তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, ইফতারের পর মুজিব দোকানে গিয়েছিলেন। সেখানে কয়েকজনের সঙ্গে বাকবিতণ্ডা হয়। তার কয়েক সেকেন্ড পরও তাকে দোকানে দুটি এবং পরে রাস্তায় আরও একটি গুলি করে মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। নিহতের স্ত্রী শাহানাজ বেগম বলেন, আমার স্বামী আমাদের সঙ্গে ইফতার করেন। এরপর বাজারে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হন। ঘর থেকে বের হওয়ার ১০-১৫ মিনিটের মধ্যে তাকে গুলি করা হয়েছে বলে সংবাদ পায়। আমরা বাজারে গিয়ে তাকে হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বড় ভাই আব্দুল আজিজ বলেন, আমরা জানতে পেরেছি ইফতারের পূর্বে একটি চায়ের দোকানে তার সাথে কিছু য্বুকের বাকবিতণ্ডা হয়েছে। ধারণা করছি ঘটনাটি তারা ঘটিয়েছে। আমরা তিনটি গুলি শব্দ শুনেছিলাম। রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হাবিবুর রহমান বলেন, গুলিবিদ্ধ অবস্থায় মুজিব নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়। তার শরীরে তিনটি বুলেটের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। গুলির করার পর অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে আমরা ধারণা করছি। এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) মো. বেলায়েত হোসেন বলেন, ‘ দুবর্ৃৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। আমি ঘটনাস্থলে আছি। নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। সেখান থেকে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। আমারবাঙলা/এনইউআ
রাউজানে দুর্বৃত্তের গুলিতে বিএনপি কর্মী নিহত
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment