false
মৌলভীবাজারে ধানের জমি থেকে পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেড পাওয়া গেছে। শনিবার (২৪শে জানুয়ারি) সকালে জেলার কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামে একটি বাড়ির পাশে এই গ্রেনেড পাওয়া যায়। স্থানীয়রা জানান, ওই গ্রামের আব্দুল মন্নানের বাড়ির পাশে একটি পুকুরে এই গ্রেনেডটি পাওয়া গেছে। পরে ইউনিয়ন আনসার কমান্ডার নেছার আহমেদ জুনেদ এবং পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ লাল পতাকা টাঙিয়ে জায়গাটি সংরক্ষণ করে রেখেছে। তাদের ধারনা, গ্রেনেডটি বহু পুরনো এবং এটি মুক্তিযুদ্ধকালীন সময়ের। কারণ ওই এলাকায় অবস্থিত শমশেরনগর বিমানবন্দরে ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী অবস্থান করতো। স্থানীয়দের মতে, সেসময় ব্যবহৃত কোনো বিস্ফোরক এখানে এসে পড়তে পারে। এর আগেও গত বছর জুলাই মাসে একই গ্রাম থেকে আরও একটি তাজা গ্রেনেড উদ্ধার করা হয়েছিলো। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে রাখা হয়েছে। সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল টিমকে জানানো হয়েছে। তারা এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করা হবে এ সময় পর্যন্ত অপেক্ষা করব।
মৌলভীবাজারে আরেকটি গ্রেনেড উদ্ধার
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment