false
ভোররাতে হালকা ভূকম্পনে কেঁপে ওঠে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ১, যা ‘হালকা’ হিসেবে শ্রেণিভুক্ত। এর উৎপত্তিস্থল ছিল রাজধানী ঢাকা থেকে প্রায় ১৭৫ কিলোমিটার দূরে সাতক্ষীরার কলারোয়া এলাকায়। ভূ-পৃষ্ঠের প্রায় ১৫০ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎস বলে জানা গেছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি) এবং ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)-এর তথ্যেও একই মাত্রা ও অবস্থান উল্লেখ করা হয়েছে। ভূমিকম্পটির মাত্রা তুলনামূলকভাবে কম এবং উৎপত্তিস্থল গভীরে হওয়ায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আমারবাঙলা/এসএবি
ভোররাতে ভূমিকম্পে কেঁপে উঠল দেশ
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment