সেন্টমার্টিনে গাঁজা উদ্ধার - সবার জন্য শিক্ষা, লেখাপড়া বিষয়ক বাংলাদেশের প্রথম ব্লগ সাইট।

সাম্প্রতিক

সেন্টমার্টিনে গাঁজা উদ্ধার

false
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা জব্দ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন কর্তৃক সেন্টমার্টিনের পূর্ব বীচ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৩০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা জব্দ করা। এসময় মাদক পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত গাঁজার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।প্রেস বিজ্ঞপ্তি আমারবাঙলা/এনইউআ

No comments:

Post a Comment