false
খ্রিষ্টান সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন–২০২৫ উপলক্ষ্যে বান্দরবান জেলা পুলিশের উদ্যোগে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বান্দরবান জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমান। সভায় খ্রিষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ বড়দিন উদ্যাপনকালে সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন। তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন পুলিশ সুপার। সভায় পুলিশ সুপার মোঃ আবদুর রহমান বলেন, “ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থান বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য। বড়দিন উপলক্ষ্যে জেলার সব গির্জা ও অনুষ্ঠানস্থলে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। উৎসবটি যাতে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্যাপিত হয়, সে লক্ষ্যে জেলা পুলিশ সর্বদা তৎপর থাকবে।” তিনি আরও জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং উৎসবকালীন সময়ে পুলিশি টহল বৃদ্ধি করা হবে। এ মতবিনিময় সভায় অনলাইন জুম প্ল্যাটফর্মের মাধ্যমে বান্দরবান জেলার সকল থানার অফিসার ইনচার্জ এবং খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্যরা অংশগ্রহণ করেন। এ ছাড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন। শেষে বান্দরবান জেলা পুলিশের পক্ষ থেকে শুভ বড়দিন–২০২৫ উপলক্ষ্যে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়। আমারবাঙলা/এনইউআ
বড়দিন উপলক্ষ্যে বান্দরবানে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment