https://ift.tt/GKIlWQw
নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হলে বাসে আগুন ও ককটেল হামলার সঙ্গে জড়িতদের পরিচয় বেরিয়ে আসবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ রাজনৈতিক সহকারী রাশেদ খান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তিনি বলেন, ১১ দলীয় জোট ও আওয়ামী লীগ—এই দুই বিরোধী পক্ষকে সামলিয়ে বিএনপিকে সরকার পরিচালনা করতে হচ্ছে। এ কারণে সরকার বর্তমানে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে।
রাশেদ খান বলেন, বিরোধী দলটি আওয়ামী লীগের সঙ্গে তাল মিলিয়ে আগামী ডিসেম্বর থেকে কর্মসূচি শুরু করতে চায়। একই সময়ে শেখ হাসিনাও ডিসেম্বরে দেশে ফিরতে চান বলে তিনি মন্তব্য করেন।
তিনি অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করতে জামায়াত, এনসিপি ও আওয়ামী লীগ একত্রিত হয়ে বাস ও ট্রেনে আগুন দেওয়া এবং ককটেল বিস্ফোরণের মতো কর্মকাণ্ডে জড়িত হচ্ছে।
রাশেদ খান আরও বলেন, এনসিপির একজন নেতা আওয়ামী লীগ ও জামায়াতের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের পথ বেছে নেওয়ার অভিযোগ করেছেন। একই দলের আরেক নেতা দাবি করেছেন, ১১ দলের দাবি মেনে নেওয়া হলে ককটেল বিস্ফোরণের ঘটনা বন্ধ হবে।
তিনি প্রশ্ন করেন, যারা নির্বাচিত সরকারকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করছে, তারা কি অপরাধ করছে না?
জুলাইয়ের সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেন রাশেদ খান। তিনি বলেন, সাত মাসের সরকারের বিরুদ্ধে লংমার্চ কর্মসূচি কোনো স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি নয়। তার ভাষ্য অনুযায়ী, লংমার্চের নামে পিকনিকের মতো ছবি ও ভিডিও তৈরি করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হচ্ছে।
জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে রাশেদ খান বলেন, বিশ্বজুড়ে জ্বালানি সংকট চলছে। সরকার ভর্তুকির মাধ্যমে জনগণের পাশে থাকার চেষ্টা করছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করেই সরকার জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, সরকারের নেওয়া উদ্যোগের ফলে আগামী দুই বছরের মধ্যে দেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকট থাকবে না।
আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে সক্রিয় করতে অনেকে কাজ করছে বলেও মন্তব্য করেন রাশেদ খান। আদানির সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও তারা কখনো বিদ্যুৎ সরবরাহ করছে, আবার কখনো করছে না বলেও তিনি অভিযোগ করেন।
প্রধানমন্ত্রীর বিদেশ সফরকে ঘিরে আওয়ামী লীগ ‘অপতৎপরতা’ ও ‘অসৌজন্যমূলক’ কর্মকাণ্ডে জড়িত বলেও অভিযোগ করেন রাশেদ খান। তার দাবি, বিদেশের মাটিতে এসব কর্মকাণ্ডের মাধ্যমে তারা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।
আমার বাঙলা/ রাব্বি
পাটওয়ারী গ্রেপ্তার হলেই বের হবে কারা ককটেল মারে: রাশেদ
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment