false
চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ নৌবাহিনীর একজন সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (৭ ডিসেম্বর) ভোরে চিকনদন্ডী ইউনিয়নের লালিয়ারহাট এলাকার মিস্ত্রি ঘাটার কাছে হাটহাজারী–অক্সিজেন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন (৩০) ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নের মতিননগরের চিকনছড়া এলাকার মিরাজ মিয়ার ছেলে। তিনি বাংলাদেশ নৌবাহিনীতে সেইলর হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয়দের বরাতে জানা যায়, ভোরে মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিলেন দেলোয়ার। পথে তিনি দুর্ঘটনার শিকার হন। সকালে পথচারীরা রাস্তার ডিভাইডারের পাশে তাকে পড়ে থাকতে দেখে হাটহাজারী সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি। নিহতের কাজিন জাহিদুল ইসলাম ফরহাদ বলেন, দেলোয়ার ২০১৩ সালে নৌবাহিনীতে যোগ দেন। রাউজান হাইওয়ে থানার ওসি মোহাম্মদ উল্লাহ জানান, দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। পরে বিস্তারিত জানানো হবে। উল্লেখ্য, গত এক সপ্তাহে হাটহাজারীর বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমরান চৌধুরীসহ ছয়জনের মৃত্যু হয়েছে।
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নৌবাহিনীতে কর্মরত এক ব্যক্তি নিহত
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment