false
চট্টগ্রামের হাটহাজারীতে বিয়ের প্রস্তুতিমূলক সামাজিক বৈঠক—স্থানীয়ভাবে পরিচিত পানসল্লা—এক ভয়াবহ সংঘর্ষে রূপ নিয়েছে। ছুরিকাঘাতে নিহত হয়েছেন মো. রবিউল ইসলাম প্রকাশ বাবু (৪০)। একই ঘটনায় আহত হয়েছেন তার ভাই ইমরুল হোসেন বাচ্চু (৩৫) এবং চাচাত ভাই ইমন (২১)। ঘটনাটি ঘটে শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মুছা সওদাগরের বাড়িতে। স্থানীয়রা জানান, বিয়ের প্রস্তুতি নিয়ে চলমান বৈঠকে বাবুর সঙ্গে একই বাড়ির আরেক বাসিন্দা জসিম (৪৮)-এর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তর্ক এমন পর্যায়ে পৌঁছায় যে একসময় জসিম ঘর থেকে ছুরি এনে বাবুর গলায় আঘাত করে। মুহূর্তের মধ্যে প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই বাবুর মৃত্যু হয়। বাবুকে বাঁচাতে এগিয়ে গেলে তার ভাই বাচ্চু এবং চাচাত ভাই ইমনও ছুরিকাঘাতে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নাজিরহাট হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর এলাকাবাসী জসিমকে একটি স্থানীয় হোটেলে আটকে রাখে। খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে স্থানীয়দের ক্ষোভ ও উত্তেজনার কারণে এখনো পর্যন্ত জসিমকে থানায় নিয়ে যাওয়া সম্ভব হয়নি। হাটহাজারী মডেল থানার ওসি মনজুর কাদের ভুঁইয়া রাতেই ঘটনাস্থল থেকে জানান— “আমি এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। স্থানীয়দের উত্তেজনার কারণে ঘাতককে নিরাপদে থানায় নেওয়া এখনো সম্ভব হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে বিস্তারিত জানানো হবে।” নিহত রবিউল ইসলাম বাবু স্থানীয় মুক্তিযোদ্ধা জহুরুল হক কোম্পানির বড় ছেলে। তিনি নাজিরহাট ঘাট স্টেশন এলাকায় ব্যবসা করতেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চট্টগ্রামে বিয়ের সামাজিক বৈঠকে তর্ক থেকে হত্যাকাণ্ড
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment