false
সুনামগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ সদর ও পৌর যুবদলের আয়োজনে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে আনন্দ র্যালিটি বের হয় এবং শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মমিনুল হক কালারচানের সভাপতিত্বে এবং পৌর যুবদলের আহ্বায়ক আজিজুর রহমান সৌরভের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সোহেল আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম, এবং সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাদিকুর রহমান স্বপন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুজন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল মিয়া প্রমুখ। নেতৃবৃন্দরা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপির সহযোগী সংগঠন হিসেবে যুবদলের নেতাকর্মীরা দেশের বিভিন্ন সংকটময় সময়ে অবদান রেখেছেন। কাজেই আগামীতে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ পালনে সুনামগঞ্জ জেলা, উপজেলা ও ইউনিয়ন যুবদলের প্রতিটি নেতাকর্মী প্রস্তুত বলে তারা উল্লেখ করেন। আমারবাঙলা/এফএইচ
সুনামগঞ্জে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment