false
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে বসবেন বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে দলটির প্রতিনিধিরা শেরেবাংলা নগরের নির্বাচন কমিশন ভবনে যাবেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে নির্বাচনী আসন পুনর্বিন্যাসসহ আগামী জাতীয় নির্বাচনসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। এর আগে রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একের পর এক বৈঠক করছে বিভিন্ন রাজনৈতিক দল। বুধবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন জানান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ওই বৈঠকে অংশ নেয়। এছাড়া একই দিন সন্ধ্যা ৬টায় অধ্যাপক ইউনূসের সঙ্গে দেখা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, জামায়াতের নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেন। এরও আগে মঙ্গলবার বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। রাজনৈতিক সংলাপ ও আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতিকে কেন্দ্র করে রাজধানীতে এখন রাজনৈতিক তৎপরতা বেড়ে গেছে। আমারবাঙলা/এফএইচ
সিইসির সঙ্গে বিএনপির বৈঠক আজ
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment