সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান - সবার জন্য শিক্ষা, লেখাপড়া বিষয়ক বাংলাদেশের প্রথম ব্লগ সাইট।

সাম্প্রতিক

সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান

false
সরকারি সফরে চীনে গেলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি ৷ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেনাবাহিনীর ভেরিফায়েড পেইজে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সফরকালে সেনাপ্রধান চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন। সফর শেষে সেনাপ্রধান আগামী ২৭ আগস্ট দেশে ফিরবেন। আমারবাঙলা/এফএইচ

No comments:

Post a Comment