https://ift.tt/Fs04WfH
আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়। সমাবেশে উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্যের প্রধান ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় জোটের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
উদ্বোধনী সমাবেশে নেতারা দলীয় নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। তারা বলেন, পথে কোনো বাধা এলে তা উপেক্ষা করে জনগণের স্বার্থে লংমার্চ সফল করা হবে। একই সঙ্গে কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের উসকানিতে পা না দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারা।
১১ দলীয় ঐক্যের কর্মসূচি অনুযায়ী, ঢাকা থেকে রংপুর যাওয়ার পথে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধাসহ বিভিন্ন এলাকায় মোট সাতটি জনসভা ও পাঁচটি পথসভা অনুষ্ঠিত হবে।
লংমার্চের সমাপনী সমাবেশ রংপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আমার বাঙলা/ রাব্বি
আট দফা দাবিতে ১১ দলের রংপুর অভিমুখে লংমার্চ শুরু
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment