https://ift.tt/Gnyk6eV
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য এবং চট্টগ্রাম আদালতের সর্বজন শ্রদ্ধেয় প্রথিতযশা আইনজীবী মরহুম অ্যাডভোকেট মো. কবির চৌধুরীর নামে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি ভবনের ৩ নম্বর মিলনায়তনের নামকরণের প্রস্তাব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) ‘এড. মো. কবির চৌধুরী স্মৃতি সংসদ, চট্টগ্রাম’-এর পক্ষ থেকে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির কাছে এ বিষয়ে একটি লিখিত প্রস্তাবনা জমা দেওয়া হয়। প্রস্তাবনায় মিলনায়তনটির নাম ‘এড. মো. কবির চৌধুরী হল’ রাখার দাবি জানানো হয়।
স্মৃতি সংসদের সভাপতি অ্যাডভোকেট মো. ফৌজুল আমিন চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন পারভেজের নেতৃত্বে প্রতিনিধিদলটি প্রস্তাবনা জমা দেন। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারেক আহমেদ এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মঈনুদ্দীন প্রস্তাবনাটি গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর পিপি ও স্মৃতি সংসদের উপদেষ্টা অ্যাডভোকেট মুফিজুল হক ভূঁইয়া, আইনজীবী ফোরাম চট্টগ্রামের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও স্মৃতি সংসদের উপদেষ্টা অ্যাডভোকেট রফিক আহমেদ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি এবং স্মৃতি সংসদের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক আইনজীবী।
প্রস্তাবনা গ্রহণকালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারেক আহমেদ বলেন, “এই দাবিটি অত্যন্ত যৌক্তিক। আমরা বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করব এবং বাস্তবায়নের সর্বাত্মক চেষ্টা করব।”
সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মঈনুদ্দীন সভাপতির বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, কার্যনির্বাহী কমিটির পরবর্তী বৈঠকে প্রস্তাবটি এজেন্ডাভুক্ত করা হবে। ইনশাআল্লাহ, বিষয়টি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।”
আমারবাঙলা/এনইউআ
Home
Amarbangla Feed
IFTTT
চট্টগ্রাম আদালতের ৩ নম্বর মিলনায়তনের নাম ‘এড. মো. কবির চৌধুরী হল’ করার প্রস্তাব
চট্টগ্রাম আদালতের ৩ নম্বর মিলনায়তনের নাম ‘এড. মো. কবির চৌধুরী হল’ করার প্রস্তাব
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment