https://ift.tt/EsLmbOz
সামনে অত্যন্ত কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে উল্লেখ করে সরকারকে সফল করতে নেতাকর্মী-সমর্থকদের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিটউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, ‘আজ সবার (নেতা-কর্মী-সমর্থক) উদ্দেশে আমি বলব, আমাদের সামনে অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে, একইসঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এই সময় হেসে-খেলে চলে গেলে খুব বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতি আপনার হয়তো হবে না, ক্ষতি হবে দেশের, ক্ষতি হবে আপনার ভবিষ্যৎ প্রজন্মের। কাজেই আসুন, শহীদ জিয়া যেভাবে দেশকে গঠন করতে চেয়েছিলেন, শহীদ জিয়া যেভাবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন। আমরা সে ধারাই চেষ্টা করছি দেশকে আজকে পরিচালনা করতে।’
প্রধানমন্ত্রী বলেন, 'বর্তমান সরকার একটি রাজনৈতিক সরকার, অর্থাৎ একটি রাজনৈতিক দল, যার নীতি আছে আদর্শ আছে, যার পরিকল্পনা বা ম্যানিফেস্টো আছে, যা আমরা দেশের মানুষের সামনে তুলে ধরেছিলাম নির্বাচনের আগে। দেশের মানুষ এ পরিকল্পনা দেখেছে, শুনেছে, বুঝেছে এবং তারা ধানের শীষে ভোট দিয়ে সেই পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব দিয়েছে। সংসদে যে ২১৪ জন এমপি, যে ৫০ জন ক্যাবিনেট সদস্য আছি, আমরা শুধু পরিশ্রম করলেই কিন্তু কার্যক্রমগুলো সফল হবে না। আপনাদের সহায়তা প্রয়োজন হবে।’
তিনি আরও বলেন, ‘বিএনপি বলুন, যুবদল বলুন, ছাত্রদল বলুন, স্বেচ্ছাসেবক দল বলুন, মহিলা দল বলুন, আইনজীবী ফোরাম বলুন, তাঁতী দল বলুন, শ্রমিক দল বলুন অর্থাৎ আমাদের মূল দলসহ প্রত্যেকটি অঙ্গ সহযোগী সংগঠন গ্রামে, গঞ্জে, হাটে, বাজারে, উপজেলায়, পৌরসভায়, বিভাগের শহরে গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের আগে যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন, সফলতা আনতে সক্ষম হয়েছেন, ঠিক সেভাবে কাজ করতে হবে। কারণ আমাদের কাজ শেষ হয়ে যায়নি। আমাদের সেই পরিশ্রম করে যেতে হবে।'
তারেক রহমান বলেন, 'নির্বাচনের মাধ্যমে যেমন আমরা জয়ী হয়ে এসেছি, ঠিক একইভাবে আমাদের কাজ সফল করার মাধ্যমে একটি সফল সরকার হতে হবে।জনগণের দৃষ্টিতে আমাদের সফল সরকার হতে হবে।'
দলের প্রতিষ্ঠাতার ৪৫তম মৃত্যুবার্ষিকীতে দলের নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট জনগণকে নিয়ে আমরা একটি সফল আন্দোলন করেছি, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জনগণকে নিয়ে আমরা একটি সফল নির্বাচন পার হয়ে এসেছি। আসুন আমরা সকলে মিলে আমাদের ম্যানিফেস্টো বাস্তবায়ন করি, যাতে সফরভাবে সরকারের কার্যক্রম শেষ করতে পারি।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকুর সঞ্চালনায় আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, মহানগর দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ছাত্রদলের রাকিবুল ইসলাম রাকিব বক্তব্য রাখেন।
আমার বাঙলা/আরএ
সরকারকে সফল করতে সর্বাত্মক সহযোগিতার আহ্বান প্রধান মন্ত্রীর
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment