https://ift.tt/T0kBWlU
পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায়ও ' জাতীয় পুষ্টি সপ্তাহ' শুরু হয়েছে। সারা দেশের মত ২৩ এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন এ পুষ্টি সপ্তাহের উদ্ভোধন করেন। এ উপলক্ষে 'পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ' -এ শ্লোগানে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে অনুষ্ঠিত র্র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডা. উইলিয়াম লুসাই মেমোরিয়াল হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা নাদিম'র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মোহাম্মদ সোলায়মান, মেডিকেল অফিসার মো. ফরহাদ উদ্দিন ও পোহেলিকা বড়ুয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, ইপিআই টেকনিশিয়ান ফখরুল ইসলাম'সহ স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র উদ্ভোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন, স্বাস্থ্য পরিদর্শক সমীরন বড়ুয়া।এতে অন্যদের মধ্যে বক্তব্য স্যানিটারী ইন্সপেক্টর খুকুমণি বড়ুয়া বক্তব্য রাখেন।আগামী ২৯ এপ্রিল পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হবে বলে জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা নাদিম বলেন, পুষ্টিকে ছাড়া মানব জীবন অচল। তায় সবাইকে বেশি বেশি পুষ্টিকর খাবার খেতে হবে জানান তিনি। আমারবাঙলা/এনইউআ
লামায় জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment