false
ইরানে হামলা নিয়ে ভয়ঙ্কর বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি বলেছেন, ‘শনিবার (০৭ মার্চ) রাতে রানে এযাবৎকালের বৃহত্তম বোমাবর্ষণ হবে ইরানে।’ ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। স্কট বেসেন্ট বলেন, মার্কিন বাহিনীর এই হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোর ‘সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হবে’। আমরা এগুলো উল্লেখযোগ্যভাবে অকার্যকর করে দিচ্ছি বলে দাবি করেন তিনি। এ সময় বেসেন্ট ইরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার’ অভিযোগ আনেন। এ প্রসঙ্গে তিনি হরমুজ প্রণালির ওপর তেহরানের নিয়ন্ত্রণের বিষয়টি উল্লেখ করেন। এদিকে ইরান যুদ্ধের ফলে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত হওয়ার শঙ্কা ঘনীভূত হচ্ছে। এমন পরিস্থিতিতে রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ভারতকে ৩০ দিনের জন্য সাগরে আটকে থাকা রাশিয়ার তেল কেনার অনুমতি দিয়েছে। কাডলো রিপোর্টের সঙ্গে আলাপে বেসেন্ট বলেছেন, ‘কোটি কোটি ব্যারেল তেল নিষেধাজ্ঞার আওতায় সাগরে আটকে আছে। এগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই অর্থ মন্ত্রণালয় তেলের জোগান বাড়াতে পারে। আমারবাঙলা/এসএবি
ইরানে এযাবৎকালের বৃহত্তম বোমাবর্ষণ হবে আজ রাতে
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment