false
শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি ব্যবহার করে ভুয়া মোবাইল নম্বর থেকে বিভিন্ন ব্যক্তির কাছে অর্থ দাবি করছে একটি প্রতারকচক্র—এমন অভিযোগ পাওয়া গেছে। তবে বিষয়টি সম্পূর্ণ প্রতারণামূলক বলে জানিয়ে এ ধরনের ফোনকল, মেসেজ বা সামাজিক যোগাযোগমাধ্যমের যোগাযোগে বিভ্রান্ত না হতে সবার প্রতি সতর্কবার্তা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শনিবার (৭ মার্চ) রাতে মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু অসাধু ব্যক্তি কর্মকর্তাদের ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে অর্থ চাইছে, যার সঙ্গে মন্ত্রণালয়ের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। এ ধরনের ফোনকল বা মেসেজে বিভ্রান্ত হয়ে কোনো অবস্থাতেই অর্থ বা ব্যক্তিগত তথ্য না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। প্রতারণার এই বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সরকারি কোনো কাজে বা লেনদেনে মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক মাধ্যম ছাড়া অন্য কোনো ব্যক্তিগত যোগাযোগে বিশ্বাস না করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। আমারবাঙলা/এসএবি
কর্মকর্তাদের ছবি ব্যবহার করে প্রতারণা, শিক্ষা মন্ত্রণালয়ের সতর্কবার্তা
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment