false
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোক্তাদের কাপড় ও কসমেটিকসের ন্যায্য মূল্য নিশ্চিত করতে ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে তদারকিমূলক অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় বিভিন্ন অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সম্প্রতি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক মাসুম আলীর নেতৃত্বে শহরের বঙ্গবন্ধু সুপার মার্কেটে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে একদরের দোকান হলেও কাপড়ের গায়ে দর উল্লেখ না করায় থ্রি পিস কর্ণারকে ৫ হাজার টাকা ও বিদেশি কসমেটিকসের ক্রয়ের রশিদ না এবং মোড়কে আমদানিকারকের নাম ও দেশীয় মূল্য উল্লেখ না থাকায় ইমন ভ্যারাইটিজ স্টোরকে ১০ হাজার টাকা এবং বিদেশি কসমেটিকসের মোড়কে আমদানিকারকের নাম ও দেশীয় মূল্য উল্লেখ না থাকায় জ্যোতি কসমেটিকসকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক মাসুম আলী। এসময় অভিযানে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও র্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন। আমার বাঙলা/আরএ
কুষ্টিয়ায় মূল্য নিয়ন্ত্রণে অভিযান, তিন প্রতিষ্ঠানে জরিমানা
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment