এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান - সবার জন্য শিক্ষা, লেখাপড়া বিষয়ক বাংলাদেশের প্রথম ব্লগ সাইট।

সাম্প্রতিক

এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান

false
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আশা করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হবে। সেই সঙ্গে নির্বাচনের ফলাফলে এককভাবে সরকার গঠনে সক্ষম হবেন বলে তিনি আশা করছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে প্রচারিত জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সাক্ষাৎকারে তিনি নারীর ক্ষমতায়ন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক এবং গুম-খুনের বিচার নিয়েও কথা বলেছেন। আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশে হতে যাওয়া জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে তারেক রহমান বলেন, আমরা আশা করছি যে নির্বাচনটা সুষ্ঠু হবে। মানুষেরও তাই প্রত্যাশা। আমরা আশাবাদী। ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে মায়ের মৃত্যু এবং নির্বাচনি প্রস্তুতি - দুটোর সামঞ্জস্য রাখাই তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বলে জানান তারেক রহমান। আমারবাঙলা/এসএবি

No comments:

Post a Comment