ডিজিএফআই পরিচয়ে বিএনপি'র প্রার্থী থেকে টাকা দাবি, আটক ১ - সবার জন্য শিক্ষা, লেখাপড়া বিষয়ক বাংলাদেশের প্রথম ব্লগ সাইট।

সাম্প্রতিক

ডিজিএফআই পরিচয়ে বিএনপি'র প্রার্থী থেকে টাকা দাবি, আটক ১

false
চট্টগ্রামের হাটহাজারীতে ডিজিএফআই পরিচয়ে বিএনপি মনোনীত এক প্রার্থীর কাছে অর্থ দাবি করার অভিযোগে তৌহিদ তানভীর (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। জানা গেছে, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) একটি মোবাইল নম্বর থেকে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সঙ্গে যোগাযোগ করে নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দেন অভিযুক্ত তানভীর। তিনি প্রার্থীর কাছে অর্থ দাবি করেন বলে অভিযোগ ওঠে। ঘটনার পর বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায় যে, অভিযুক্ত ব্যক্তি ভুয়া পরিচয় ব্যবহার করেছেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার (১১ ফেব্রুয়ারি) সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে হাটহাজারীর আমান বাজার এলাকা থেকে তৌহিদ তানভীরকে আটক করে। পরবর্তীতে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। আমারবাঙলা/এনইউআ

No comments:

Post a Comment