false
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকায় ভোরে ঝটিকা মিছিল করার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে কোতোয়ালী থানাধীন রাইফেল ক্লাব-এর সামনে আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগরের ব্যানার নিয়ে একটি ঝটিকা মিছিল বের করা হয়। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যানারসহ ৮ জনকে আটক করে। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মিছিলের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায় এবং সংশ্লিষ্টদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তাররা হলেন—মো. তুষার (২০), আব্দুল্লাহ আল নোমান (২০), মো. রাকিব (১৯), ইব্রাহীম হোসেন বাবু (২২), মো. শরীফ হোসেন মুন্না (২০), সৈয়দ হামিদ মিয়াজী (২২), মো. মাসুদুর রহমান (২৪) ও মো. রিয়াজ হোসেন (২০)। পুলিশ জানায়, আটক ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তারা হাটহাজারী, কর্ণফুলী, পাহাড়তলী, সাতকানিয়া ও বাকলিয়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আমারবাঙলা/এনইউআ
চট্টগ্রামে ঝটিকা মিছিল: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ৮ সদস্য গ্রেপ্তার
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment