false
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা মহানগর দক্ষিণ ও নিজের নির্বাচনী এলাকার মোট আটটি স্থানে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৯ ফেব্রুয়ারি )রাজধানীর সাতটি সংসদীয় আসনের আওতাভুক্ত এই জনসভাগুলোতে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, প্রতিটি জনসভাকে ঘিরে সংশ্লিষ্ট এলাকাগুলোতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা কর্মসূচির মাধ্যমে তারেক রহমান বিভিন্ন মঞ্চে উপস্থিত হয়ে ভোটারদের উদ্দেশে বক্তব্য দেবেন। বেলা ১১টা থেকে শুরু হওয়া এই প্রচার কার্যক্রম চলবে সন্ধ্যা পর্যন্ত। আজকের কর্মসূচির শুরু হবে ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউর খেলার মাঠে আয়োজিত জনসভা দিয়ে। এরপর দুপুর ১২টায় তিনি ঢাকা-১০ আসনের কলাবাগান ক্রীড়া চক্র মাঠে এবং দুপুর ১টায় ঢাকা-৮ আসনের পীরজঙ্গী মাজার রোডের জনসভায় অংশ নেবেন। দুপুর ২টায় ঢাকা-৯ আসনের মান্ডা তরুণ সংঘ মাঠে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর। বিকেল ৩টায় ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে এবং বিকেল ৪টায় ঢাকা-৪ আসনের জুরাইন-শ্যামপুর রোডে জনসভায় যোগ দেবেন তিনি। পরবর্তী কর্মসূচি হিসেবে বিকেল ৫টায় ঢাকা-৬ আসনের ধুপখোলা মাঠে বক্তব্য রাখবেন। দিনের শেষ জনসভা অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টায় ঢাকা-৭ আসনের লালবাগ বালুর মাঠে। দলীয় সূত্রে জানা গেছে,, কেন্দ্রীয় নেতাদের এমন টানা প্রচার কর্মসূচি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে বাড়তি উৎসাহ সৃষ্টি করছে। একই সঙ্গে নির্বাচনী মাঠে দলের উপস্থিতি আরও দৃশ্যমান হচ্ছে। জনসভাগুলো নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রতিটি স্থানে স্বেচ্ছাসেবক দল নিয়োজিত থাকবে এবং নিরাপত্তা ও যান চলাচল ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। আমারবাঙলা/এসএবি
আজ রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment