false
রাজধানীর মালিবাগ-মৌচাক ফ্লাইওভারে সিএনজি চালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় উভয় যানবাহনই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নিহতরা হলেন—সিএনজি অটোরিকশার চালক নয়ন তালুকদার, তিনি বর্তমানে যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় বসবাস করতেন। এবং নিহত ইয়াসিন, নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী। তার বাসা রাজধানীর বাসা মুগদা এলাকায়। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে ফ্লাইওভারের মৌচাক অংশে, ফরচুন মার্কেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা ও পুলিশ সদস্যরা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী আরেকজন আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। রমনা থানার উপপরিদর্শক (এসআই) সুশান্ত কুমার খান জানান, ভোরের দিকে মৌচাক ক্রসিং এলাকায় সিএনজি ও মোটরসাইকেলের মধ্যে সরাসরি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই যান দুটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত উদ্ধার কার্যক্রম চালিয়ে আহতদের হাসপাতালে পাঠায়। পুলিশ আরও জানায়, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আমারবাঙলা/এসএবি
মালিবাগ-মৌচাক ফ্লাইওভারে সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজনের মৃত্যু
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment