false
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে, তা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এ ধরনের অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক অপপ্রচারের অংশ। শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর বনানীতে প্রয়াত আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, নির্বাচন কমিশনের অনুরোধের প্রতি সম্মান জানিয়ে উত্তরবঙ্গ সফর স্থগিত করেছিলেন তারেক রহমান। পরে নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম ও বিধি মেনেই তিনি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন। সুতরাং আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের কোনো ভিত্তি নেই বলে দাবি করেন তিনি। তিনি আরও বলেন, তারেক রহমানের বক্তব্য ও নেতৃত্বে জনগণের ইতিবাচক সাড়া দেখে প্রতিপক্ষরা ঈর্ষান্বিত হয়ে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়াচ্ছে। এ ধরনের অপপ্রচার জনগণ গ্রহণ করবে না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। এ সময় প্রয়াত আরাফাত রহমান কোকোর প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ওয়ান–ইলেভেন ও পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের শাসনামলে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে তিনি মৃত্যুবরণ করেন। আমারবাঙলা/এসএবি
তারেক রহমানকে নিয়ে এনসিপির অভিযোগ ভিত্তিহীন: রিজভী
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment