false
আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না বলে স্পষ্ট মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন কমিশন ন্যায়বিচার ও ইনসাফের নীতিতে অটল রয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয় প্রাঙ্গণে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে চলমান আপিল কার্যক্রমের চতুর্থ দিনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি। তিনি জানান, যেসব প্রার্থী তাদের মনোনয়ন বৈধতা বা বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন, সেসব আবেদন আইন অনুযায়ী নিষ্পত্তি করা হবে। এ ক্ষেত্রে কারও প্রতি পক্ষপাত করা হবে না। নির্বাচন কমিশন ন্যায়বিচারে বিশ্বাস করে এবং প্রত্যেক আবেদনকারীই কমিশনের কাছ থেকে ন্যায্য বিচার পাবেন বলে আশ্বস্ত করেন তিনি। সিইসি আরও বলেন, আপিল শুনানির পুরো প্রক্রিয়া হবে সম্পূর্ণ স্বচ্ছ। প্রতিটি আবেদন গভীরভাবে পর্যালোচনা করে আইনসম্মত সিদ্ধান্ত দেওয়া হবে। এদিকে, আপিল কার্যক্রমের চতুর্থ দিনেও দেশের বিভিন্ন এলাকা থেকে আবেদনকারীরা নির্বাচন কমিশনে আসছেন। গত ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া আপিল গ্রহণ চলবে আগামী ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আপিল আবেদনের শুনানি আগামী ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে নির্বাচন ভবনের বেজমেন্ট-২ এ অবস্থিত অডিটরিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এর আগে গত তিন দিনে মোট ২৯৫টি আপিল আবেদন জমা পড়েছে। এর মধ্যে বুধবার জমা পড়ে ১৩১টি, মঙ্গলবার ১২২টি এবং প্রথম দিন সোমবার ৪১টি আবেদন গ্রহণ করা হয়। আমারবাঙলা/এসএবি
এবার কোনো পাতানো নির্বাচন হবে না: (সিইসি) নাসির উদ্দিন
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment