false
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, আপনারা গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করুন। আপনারা যদি চান, তাহলে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। তার মতে, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই গণতন্ত্র শক্তিশালী হবে এবং মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত হবে। রোববার (১১ জানুয়ারি) কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড় শালঘর ইউনিয়নের সৈয়দপুর বাজারে আগ্রাসনবিরোধী পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আপনারা কি দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চান? চাঁদাবাজমুক্ত বাংলাদেশ চান? বাংলাদেশের ছেলে-মেয়েরা যেন যথাযথভাবে লেখাপড়া করে ভালো চাকরি পায়—সেটা চান? স্বাধীন নির্বাচন কমিশনের মধ্য দিয়ে নির্বাচন চান? তাহলে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে থাকবেন। হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদেরকে আগে দুর্নীতিটা বন্ধ করতে হবে। তিনি উদাহরণ দিয়ে বলেন, একটা বড় ট্যাংকির মধ্যে যদি অনেকগুলো ফুটা থাকে, যতই পানি দেওয়া হোক কোনো লাভ হয় না। এই ছিদ্রগুলোই হচ্ছে দুর্নীতি। আমরা যদি দুর্নীতি বন্ধ করতে পারি, তাহলে কোনো না কোনো সময় পানি আসবেই। কারণ ঋতু পরিবর্তনের মধ্য দিয়ে ঝড়-বৃষ্টি, বর্ষা প্রতিবছরই আসে। কিন্তু ট্যাংকিতে পানি থাকে না মূলত দুর্নীতির কারণে। তিনি আরও বলেন, এবারের নির্বাচন হবে দুর্নীতি বন্ধ করার নির্বাচন। এবারের নির্বাচন হবে চাঁদাবাজমুক্ত হওয়ার নির্বাচন। এবারের নির্বাচন হবে ঋণখেলাপিদের সংসদের বাইরে পাঠানোর নির্বাচন। এই নির্বাচনে বিশেষ করে তরুণ প্রজন্ম ও নারীদের মাঠে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি। আমাদের কোনো গুন্ডা-পান্ডা নেই। আমাদের পক্ষ থেকে কেউ কি ফোন দিয়ে আপনাদের কখনো ভয়ভীতি দেখিয়েছে? প্রোগ্রামে না এলে বাসা থেকে তুলে নিয়ে আসবে—এমন কিছু কেউ কি বলেছে? আমরা এসব পথে হাঁটব না। আমরা ভালোবাসা দিয়ে মানুষের কাছে যাব। প্রয়োজনে পায়ে ধরে ভিক্ষা চাইব। চুরি, দুর্নীতি বা অন্যায় করার চেয়ে ভোট ভিক্ষা করাটাই বেশি সম্মানের। তিনি বলেন, সাধারণ মানুষ প্রতিদিন টাকা, খাবার ও ভালোবাসা দিয়ে সহযোগিতা করছেন। কেউ দুধ, কেউ সবজি নিয়ে আসছেন। কারণ তারা মনে করেছেন, এই ছেলেটা সৎ। আমরা লুকাই না, আমরা প্রকাশ করি—যেটুকু পারব, সেটুকুই করব। আপনারা যদি মনে করেন এই ছেলেটা আপনাদের ঘরের, তাহলে আমাদের জন্য কাজ করবেন। এ সময় তিনি এনসিপির প্রতীক শাপলা কলিতে ভোট দেওয়ার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানান। আমারবাঙলা/আরআরপি
গণতন্ত্র শক্তিশালী হবে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে: হাসনাত আবদুল্লাহ
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment