false
কুষ্টিয়া সদর ও মিরপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (৬জানুয়ারি) দিনব্যাপী অভিযানে সদর উপজেলায় ৪টি এবং মিরপুর উপজেলায় ৪টি, মোট ৮টি অবৈধ ইটভাটায় ২৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হওয়ায় ৮টি ইটভাটা আংশিক ভেঙে দেওয়া হয়। অভিযানটি পরিচালনা করেন খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। এ সময় কুষ্টিয়া জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. এমদাদুল হকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই এসব ভাটা পরিচালিত হচ্ছিল বলে অভিযোগ পাওয়া যায়। পরিবেশ অধিদপ্তর জানায়, কুষ্টিয়া জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আমারবাঙলা/এসএবি
Home
Amarbangla Feed
IFTTT
কুষ্টিয়ায় অবৈধ ইটভাটায় অভিযানে ২৯ লাখ টাকা জরিমানা, গুঁড়িয়ে দেওয়া হলো ভাটা
কুষ্টিয়ায় অবৈধ ইটভাটায় অভিযানে ২৯ লাখ টাকা জরিমানা, গুঁড়িয়ে দেওয়া হলো ভাটা
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment