false
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ৫০ বোতল মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শ্রীমঙ্গল থানা সূত্রে জানা যায়, রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের বাবুবাজার এলাকায় পুলিশের চেকপোস্ট চলাকালে ৫০ বোতল মদসহ মাদক কারবারি সুজন দাস (৩৫)-কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুজন দাস উপজেলার ভুনবীর ইউনিয়নের ভীমসি গ্রামের শৈলেন দাসের ছেলে। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না প্রতিবেদককে জানান, মাদকসহ গ্রেপ্তারকৃত কারবারির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সোমবার (৫ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। আমারবাঙলা/এসএবি
শ্রীমঙ্গলে ৫০ বোতল মদসহ কারবারি গ্রেপ্তার
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment