false
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা ও মাদুরোকে তুলে নেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মাহবুব)। শনিবার (৩ জানুয়ারি) দলের সাধারণ সম্পাদক কমরেড হারুনার রশীদ ভুঁইয়া গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান। কমরেড হারুনার রশীদ ভুঁইয়া বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যোগাযোগমাধ্যম ট্রুথে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা ও দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর বিরুদ্ধে হামলা চালানোর খবর দেন। তারা মাদুরো ও তাঁর স্ত্রীকে ‘আটক করে বিমানে করে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেন।’ ট্রাম্প আরও বলেন, এ অভিযান যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় পরিচালনা করা হয়েছে। শনিবার ভোরে ভেনেজুয়েলার অভ্যন্তরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলা অত্যন্ত গুরুতর সামরিক আগ্রাসন বলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তুলেন কমরেড হারুনার রশীদ ভুঁইয়া। তিনি বলেন, ভেনেজুয়েলার ভূখণ্ড ও জনগণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বর্তমান সরকারের চালানো সামরিক আগ্রাসনকে আমরা প্রত্যাখ্যান করছি। ‘বাইরে থেকে কোনো ধ্বংসাত্মক, সামরিক হস্তক্ষেপ ছাড়া ভেনেজুয়েলার জনগণকে তাদের নিজস্ব ভাগ্য নির্ধারণের অধিকার নিশ্চিত করতে হবে।’ তিনি বলেন, ‘আমরা ভেনেজুয়েলার জনগণের প্রতি সংহতি এবং দেশের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির নেতৃত্বের নীতির প্রতি সমর্থন যানাচ্ছি।’ তিনি, ‘ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এবং দেশটির জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা চরমভাবে লঙ্ঘনের তীব্র নিন্দা জানান। কমরেড হারুনার রশীদ ভুঁইয়া বাংলাদেশের সরকারের প্রতি এই হামলার বিরুদ্ধে প্রস্তাব পাশ ও ভেনেজুয়েলার দেশ ও জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানানা। কর্মসূচি : যুক্তরাষ্ট্র কর্তৃক ভেনেজুয়েলায় হামলার প্রতিবাদে মিছিল সমাবেশ
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা ও মাদুরোকে তুলে নেওয়ায় বাসদ এর নিন্দা
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment