false
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি দলটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন এবং একই সঙ্গে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে কাজ করবেন। তবে আসন্ন নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন না। সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর রূপায়ন টাওয়ারে এনসিপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে এনসিপির মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি নির্বাচনে প্রার্থী না হলেও নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন। নাহিদ ইসলাম আরও বলেন, আসন সমঝোতা এখনও চূড়ান্ত হয়নি। তবে এখন পর্যন্ত ৪৭টি আসনে প্রার্থীর মনোনয়ন দেওয়া হয়েছে। বাতিলের সম্ভাবনা বিবেচনায় কিছুটা বেশি আসনে মনোনয়ন দেওয়া হয়েছে বলেও তিনি জানান। এ সময় আসিফ মাহমুদ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, চলমান সংস্কার কার্যক্রম এবং ভবিষ্যতে দলের কর্মপরিকল্পনা নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। উল্লেখ্য, এর আগে তিনি ঢাকা-১০ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। একই সঙ্গে তার সমর্থকরা কুমিল্লা-৩ আসন থেকেও মনোনয়ন সংগ্রহ করেছিলেন। গত ১০ ডিসেম্বর মাহফুজ আলম ও আসিফ মাহমুদ পদত্যাগ করেন। পদত্যাগের আগে আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন। সাননিউজ/আরআরপি
নির্বাচন না করে এনসিপির মুখপাত্র হলেন আসিফ
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment