false
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় গণমাধ্যমকর্মীদের কল্যাণে সাংবাদিক ফাউন্ডেশনের আত্মপ্রকাশ হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) রাতে শিবগঞ্জ সাধারণ পাঠাগার মিলনায়তনে এই নতুন সংগঠনটির কমিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য নয় সদস্যের কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন এসএ টেলিভিশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি আহসান হাবিব, সাধারণ সম্পাদক হয়েছেন দেশ টেলিভিশনের তারেক রহমান ও কোষাধ্যক্ষ হিসেবে আমার বাঙলা পত্রিকার শিবগঞ্জ প্রতিনিধি ফরহাদ হোসেন । এছাড়া কমিটিতে বাকি সদস্যরা হলেন সহ-সভাপতি পদে খোলা কাগজের উপজেলা প্রতিনিধি মোহা. মামুন উর রশিদ, সহ-সাধারণ সম্পাদক মুক্ত খবরের উপজেলা প্রতিনিধি শামসুন্নাহার সোহানা, দপ্তর ও প্রচার সম্পাদক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি আতিক ইসলাম সিকো, নির্বাহী সদস্য বাসসের জেলা সংবাদদাতা শরিফুল ইসলাম, বিজয় টেলিভিশনের জেলা প্রতিনিধি নাদিম হোসেন ও কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি ফরহাদ আলি। আমারবাঙলা/এফএইচ
শিবগঞ্জে ‘সাংবাদিক ফাউন্ডেশন’ আত্মপ্রকাশ
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment