false
সাতক্ষীরা ও আশপাশের জেলা-উপজেলার নদ-নদী, খাল বিলেএবং সুন্দরবনের নদী থেকে শামুক সংগ্রহ করে সংসার চালায় স্থানীয় স্বল্প আয়ের লোকজন। শামুক সংগ্রহের ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। বিশেষ করে সুন্দরবন সংলঘ্ন নদী থেকে শামুক সংগ্রহ করলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বনবিভাগ। শনিবার সন্ধ্যায় সুন্দরবন উপকূলীয় অঞ্চলে মাইকিং করে এই সতর্ক বার্তা প্রচার করা হয়। জানা গেছে, সংঘবদ্ধ একটি চক্র জেলেদের মাধ্যমে সুন্দরবনের নদী থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে ভারতে পাচার করছে। শামুক নিধনের কারণে সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা এ কে এম ফজলুল হক বলেন, সুন্দরবন একটি নির্দিষ্ট এরিয়া , এখানে সবকিছুর সীমাবদ্ধতা আছে। সুন্দরবনের জীববৈচিত্র রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। শামুক পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এটা ধরা বা সংগ্রহ আইনগতভাবে নিষিদ্ধ। কেউ যদি শামুক ধরে তাহলে তাকে আইনের আওতায় আনা হবে। আমার বাঙলা/আরএ
অবশেষে বন্ধ হতে যাচ্ছে শামুক সংগ্রহ
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment